সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সারাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ আগস্ট, ২০২২

নীতিমালা ভঙ্গ: ৩ বেসরকারি মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ

নীতিমালা ভঙ্গ: ৩ বেসরকারি মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ

নীতিমালা ভঙ্গ: ৩ বেসরকারি মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ

মেডিকেল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় দেশের তিনটি বেসরকারি মেডিকেল কলেজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। এগুলো হলো- রংপুরের নর্দান মেডিকেল কলেজ, গাজীপুরের সিটি মেডিকেল কলেজ ও আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ।

 সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালা নিয়ে এক সভায় তিনি এ নির্দেশ দেন বলে এক তথ্য বিবরণীতে বলা হয়েছে। এতে বলা হয়, ওই তিন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের অধীনে অন্য বেসরকারি কলেজে শিক্ষা কার্যক্রম শেষ করার সুযোগ দেওয়া হবে। সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “মেডিকেল কলেজের মান বজায় না থাকলে দেশে সুচিকিৎসক পাওয়া যাবে না। শুধুমাত্র সার্টিফিকেট বিতরণের জন্য কলেজের কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া যায় না। “কলেজের কার্যক্রমের মান সুরক্ষায় সরকার কঠোরভাবে তদারকি করবে।”

 দেশের ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজ কার্যক্রম পরিদর্শন শেষ করে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্ট নির্দেশ দিয়েছেন মন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি এর মধ্যে ২৫টি বেসরকারি কলেজের পরিদর্শন শেষ করেছে বলে সভায় জানানো হয়। ওই তিন মেডিকেল কলেজ কী কী নীতিমালা ভঙ্গ করেছে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটা-দুইটা না, অনেক অপরাধ।”

 এর মধ্যে ভর্তির নীতিমালা না, কলেজ সংশ্লিষ্ট হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও রোগী না থাকাসহ অনুমতি ছাড়া জামানতের টাকা উত্তোলনের কথা তুলে ধরেন তিনি। সব শ্রেণি মিলে ওই তিন কলেজে হাজারখানেক আসন রয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। রোববারের সভায় নীতিমালা ভঙ্গ করায় চট্টগ্রামের সাউদার্ন মেডিকেল কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

 এছাড়া সভায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের আসনসংখ্যা ১২৫ থেকে কমিয়ে ৭৫ বরাদ্দ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। আব্দুর রশিদ বলেন, “কলেজটির মান মোটমুটি ভাল হলেও পর্যাপ্ত সংখ্যক শিক্ষক ও রোগী না থাকায় আসনসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।”

নীতিমালা ভঙ্গ: ৩ বেসরকারি মেডিকেল কলেজ সাময়িক বন্ধের নির্দেশ

সভায় অতিরিক্ত স্বাস্থ্য সচিব বিমান কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শহীদুল্লা এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের প্রধানরাসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
৩ কলেজে ভর্তি পরীক্ষা: হাই কোর্টের আদেশ বহাল

৩ কলেজে ভর্তি পরীক্ষা: হাই কোর্টের আদেশ বহাল

৩ কলেজে ভর্তি পরীক্ষা: হাই কোর্টের আদেশ বহাল

ঢাকার তিন কলেজে মাধ্যমিকের ফলের ভিত্তিতে ভর্তির নিয়ম স্থগিত করে দেওয়া হাই কোর্টের আদেশ চ্যালেঞ্জ করে সরকার যে আবেদন করেছিল, আপিল বিভাগে তা খারিজ হয়ে গেছে। এর ফলে নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজে পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়াই বহাল থাকল বলে তিন কলেজ কর্তৃপক্ষের আইনজীবী জানিয়েছেন। হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারের করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ রোববার এই আদেশ দেয়।

 বিগত কয়েক বছরের মতো এবারও মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নিয়ম রেখে গত ১২ মে নীতিমালা করে শিক্ষা মন্ত্রণালয়, পরে ১৭ মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা শিক্ষা বোর্ড। এর ভিত্তিতে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর কথা জানানো হয়। নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিয়াস রোজারিও, হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজ এবং সেন্ট জোসেফ কলেজের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন ওই নীতিমালা চ্যালেঞ্জ করে ১৯ মে উচ্চ আদালতে আবেদন করেন, যাতে পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তির অনুমতি চাওয়া হয়।

 ২০১৬-১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য করা ওই নীতিমালার চারটি ধারা ও কয়েকটি উপধারা চ্যালেঞ্জ করা হয় রিট আবেদন। প্রাথমিক শুনানি নিয়ে ২২ মে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই তিন কলেজের ক্ষেত্রে নীতিমালা চার মাসের জন্য স্থগিত করে দেয়। ওই নীতিমালার চারটি ধারা কেন ‘আইনগত কর্তৃত্ববহিভূর্ত’ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও দেয় হাই কোর্ট। হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়। ২৯ মে চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়।

এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য ওঠে। আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল, সঙ্গে ছিলেন ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গৌতম রায়। আদেশের পর ব্যারিস্টার তানিম হোসেইন শাওন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের করা আবেদন আপিল বিভাগে খারিজ হওয়ায় হাই কোর্টের আদেশ বহাল রইল।”

৩ কলেজে ভর্তি পরীক্ষা: হাই কোর্টের আদেশ বহাল

 তিনি বলেন, ইতোমধ্যে গত শুক্রবার তিনটি কলেজের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ১১ জুন ভর্তি প্রক্রিয়াও শেষ হয়েছে। আবেদন খারিজ হওয়ায় ওই ভর্তি প্রক্রিয়াই বহাল থাকল। নীতিমালার ৩.১ ধারা অনুসারে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো বাছাই বা পরীক্ষা হবে না। ৪.১ ধারায় বলা হয়েছে, বোর্ড অনুমোদিত সব প্রতিষ্ঠানে ভর্তির জন্য অনলাইন বা টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

 ৪.২ ধারায় বলা হয়েছে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী ১৫০ টাকা আবেদন ফি জমা সাপেক্ষ সর্বোচ্চ দশটি কলেজে বা সমমানের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পারবে। ৩.২ ধারায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় ও অধস্থন দপ্তরসমূহসহ সংশ্লিষ্ট কর্মকর্তার সন্তানদের জন্য দুই শতাংশ কোটা রাখা হবে। এসব ধারা ‘স্বেচ্ছাচারি ও অস্বচ্ছ’- এই যুক্তি দেখিয়ে রিট আবেদনটি করা হয় বলে তানিম হোসেইন জানান।
বিচারক নিয়োগে বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে

বিচারক নিয়োগে বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে

বিচারক নিয়োগে বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে

সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে আদালত সরকারকে আইন বা বিধিমালা করতে নির্দেশ দিতে পারে বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি এ এফ হাসান আরিফ। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের দিক-নির্দেশনা (গাইডলাইন) তৈরি প্রশ্নে রুলের শুনানিতে রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাই কোর্ট বেঞ্চে এ মত তুলে ধরেন জ্যেষ্ঠ এই আইনজীবী।

 সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ আদালতকে বলেন, “সংবিধানের ৯৫ (২) (গ) অনুচ্ছেদ অনুসারে বিচারক নিয়োগের যোগ্যতা আইনের দ্বারা নির্ধারিত হবে। নিয়োগের কর্তৃপক্ষ রাষ্ট্রপতি, তিনি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নিয়োগ দেবেন। এ বিষয়ে সরকারকে আইন বা বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে।” বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ের ক্ষেত্রে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদনের প্রেক্ষিতে ছয় বছর আগের রুলের ওপর হাই কোর্টে এই শুনানি চলছে। এর ধারাবাহিকতায় ২৭ মে অ্যমিকাস কিউরি হিসেবে এ এফ হাসান আরিফ মতামত উপস্থাপন শুরু করেন।

পরবর্তী তারিখে লিখিত মতামত দেওয়ার পাশাপাশি অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন বলে জানান এ এফ হাসান আরিফ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার হাসান এম এস আজীম। সমরেন্দ্র নাথ পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য অবকাশ শেষে ১৪ জুলাই দিন রেখেছে।

বিচারক নিয়োগে বিধি করতে আদালত নির্দেশ দিতে পারে: হাসান আরিফ

এই মামলায় অ্যামিচি কিউরি হিসেবে রয়েছেন সাতজন জ্যেষ্ঠ আইনজীবী। তারা হলেন- ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার শফিক আহমেদ ও এ এফ হাসান আরিফ। ব্যারিস্টার আজীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুন মাসের প্রথম সপ্তাহে অ্যামিকাস কিউরি হিসেবে ড. কামাল হোসেন লিখিত মতামত আদালতে দিয়েছেন। বিচারক নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তি বাছাইয়ে দিক-নির্দেশনা প্রণয়নের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী রাগীব রউফ চৌধুরী ২০১০ সালের ৩০ মে হাই কোর্টে রিট আবেদনটি করেন।

 প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ৬ জুন বিচারপতি মো. ইমান আলী (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি ওবায়দুল হাসানের হাই কোর্ট বেঞ্চ রুল দেয়। রুলে সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে বাছাই প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা ও প্রতিযোগিতা’ আনতে কেন সুনির্দিষ্ট দিক-নির্দেশনা তৈরি করা হবে না এবং নিয়োগের নির্দেশনা প্রণয়ন করে তা কেন গেজেট আকারে প্রকাশ করা হবে না, তা জানতে চাওয়া হয়। আইন সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে রুলের জবাব দিতে বলা হয়।

একইসঙ্গে নিয়োগের জন্য বিচারক বাছাইয়ের ক্ষেত্রে ইতোপূর্বে কী প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করা হয়েছে, তা চার সপ্তাহের মধ্যে জানাতে আইন সচিবকে বলা হয়। রিট আবেদনকারীর আইনজীবীর সঙ্গে কথা বলে জানা যায়, রুল হওয়ার পর ২০১৪ সালে বিষয়টি বিচারপতি মির্জা হোসাইন হায়দার (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চের কার্যতালিকায় ওঠে। এ বিষয়ে মতামত দিতে আদালত অ্যামিচি কিউরি হিসেবে সাতজন জ্যেষ্ঠ আইনজীবীর নাম ঘোষণা করে। ওই বেঞ্চ পুর্নগঠন হওয়ার পর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান বলে রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার হাসান এম এস আজীম জানান।
সাঁড়াশি অভিযান নিয়ে বিএনপির প্রশ্ন

সাঁড়াশি অভিযান নিয়ে বিএনপির প্রশ্ন

সাঁড়াশি অভিযান নিয়ে বিএনপির প্রশ্ন

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযানকে বর্ণনা করেছেন ‘জনগণের আন্দোলনকে দমিয়ে রাখতে’ সরকারের একটি ‘কৌশল’ হিসেবে।  “আজ এই সাঁড়াশি অভিযানের অজুহাত দিয়ে তারা আবারও বিরোধী দলের ওপর চড়াও হবে বলে আমরা আশঙ্কা করছি,” বলেছেন তিনি। দেশে একের পর এক জঙ্গি কায়দায় হত্যা-হামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এই অভিযানের ঘোষণা দেওয়া হয়।

‘জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ’ শিরোনামে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী এই অভিযান শুক্রবার ভোর থেকে শুরু হয়ে চলবে সাত দিন।  গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় খুন হন এক পুলিশ কর্মকর্তার স্ত্রী। তারপরই পুলিশের এই অভিযানের যোষণা আসে।

সরকারবিরোধী আন্দোলনে নাশকতার দিকে ইঙ্গিত করে এসব হত্যাকাণ্ডের জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। ওই অভিযোগ ‘অমূলক নয়’ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বলেন, “একটা কথা ভুলে গেলে চলবে না, আমি হেড অফ দি গভার্নমেন্ট। আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে।”

সাঁড়াশি অভিযান নিয়ে বিএনপির প্রশ্ন

এর পাল্টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার দাবি করেন, আওয়ামী লীগ ও তার রাজনৈতিক মিত্ররাই এসব ঘটনায় জড়িত।

নির্বাচনী সংঘাতে আহত গাইবান্ধার বিএনপি নেতা আজিজুর রহমানকে দেখতে শুক্রবার সকালে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলও সাংবাদিকদের সামনে এ বিষয়ে কথা বলেন।

গত কয়েক দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন পাঁচ জঙ্গিসহ নয়জনের মৃত্যুর প্রসঙ্গে টেনে তিনি বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, এই ধরনের সাঁড়াশি অভিযানের কথা বলছে, ইতোমধ্যে ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনাও বেড়ে গেছে।”

গত ২ জুন ইউনিয়ন পরিষদের শেষ ধাপের ভোটের দুদিন আগে গাইবান্ধায় গুলিতে আহত হন ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ি ইউপিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান। ভোটে তিনিই চেয়ারম্যান নির্বাচিত হন।
চিকিৎসা শেষে ফিরেছেন স্পিকার

চিকিৎসা শেষে ফিরেছেন স্পিকার

চিকিৎসা শেষে ফিরেছেন স্পিকার

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার রাতে স্পিকার ঢাকায় ফেরেন বলে শনিবার সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। গত ২ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান শিরীন শারমিন। সেখানে এনইউএইচ’র কেন্ট রিজ উইং এ ভর্তি হন তিনি। শিরীন শারমিনকে গত ২৮ মে উচ্চরক্তচাপজনিত জটিলতার কারণে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে প্রধান হুইপ আ স ম ফিরোজ জানিয়েছিলেন, উচ্চরক্তচাপ ছাড়াও তার শরীরে কিছু ‘ভাইরাল সংক্রমণ’ হয়েছে। অসুসস্থতার মধ্যেও ২ জুন অর্থমন্ত্রীর বাজেট উপস্থাপনের সময় সংসদে সভাপতিত্ব করেন শিরীন শারমিন। ওই দিনই সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শুক্রবার ফেরার সময় বিমানবন্দরে স্পিকারকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন সংসদের প্রধান হুইপ ফিরোজ, হুইপ ইকবালুর রহিম, সংসদ সদস্য মাহজাবিন খালেদ, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আবদুর রব হাওলাদার।

হাসিনাকেও ঈদ কার্ড খালেদার

হাসিনাকেও ঈদ কার্ড খালেদার

হাসিনাকেও ঈদ কার্ড খালেদার

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড পাঠানোর দুদিন বাদে শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় চেয়ারপারসনের কার্ডটি পৌঁছে দেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক সেকান্দর আলীর কাছে ঈদের শুভেচ্ছা কার্ডটি পৌছে দিয়ে আসেন জনি, বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন।

হাসিনাকেও ঈদ কার্ড খালেদার

বর্তমানে চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাজ্যে রয়েছেন। ছেলে তারেক রহমানের সঙ্গে লন্ডনেই তিনি ঈদ করবেন।

গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ কার্ড পাঠিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান।

দুই নেত্রীর মধ্যে দীর্ঘদিন মুখোমুখি দেখা-সাক্ষাৎ না হলেও বছরের দুটি ঈদ ও বাংলা নববর্ষে কার্ড পাঠিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করে থাকেন। এবারও এর ব্যতিক্রম হয়নি।

কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী

কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী

 কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী

কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী
ফাইল ছবি

দেশে তৃতীয়বারের মতো কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর। ইতোমধ্যেই গত মঙ্গলবার আবেদন প্রক্রিয়া শেষ করেছে গুচ্ছ কৃষি ভর্তি কমিটি। মোট ৩৫৩৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী। সে হিসাবে ১টি আসনের জন্যে লড়বেন প্রায় ২৩ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছ ভর্তি কমিটির দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

আবেদনের ক্ষেত্রে বিগত বছরগুলোতে আসন সংখ্যা অনুযায়ী আবেদন করা ভর্তিচ্ছুদের তিনগুণ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পেতেন। তবে এবার এ সিলেকশন পদ্ধতি বাতিল করেছে কর্তৃপক্ষ। এ বছর আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুক পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এ বছর ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতোই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।

আগের আসন সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি।

তথ্যমতে, এ বছর ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তারাই এই ভর্তি আবেদন করতে পারবেন। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.০০সহ সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত ৭টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। 

এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

‘কাউকে লোভ দেখিয়ে পায়ে ধরে নির্বাচনে আনবে না ইসি’

‘কাউকে লোভ দেখিয়ে পায়ে ধরে নির্বাচনে আনবে না ইসি’

‘কাউকে লোভ দেখিয়ে পায়ে ধরে নির্বাচনে আনবে না ইসি’

 অনলাইন ডেস্ক

‘কাউকে লোভ দেখিয়ে পায়ে ধরে নির্বাচনে আনবে না ইসি’

‘কাউকে লোভ দেখিযে, সন্তুষ্ট করে, অনুরোধ করে, পায়ে ধরে নির্বাচনে আনবে না নির্বাচন কমিশন (ইসি)। বাইরে বিভিন্ন দাবি তুললেও তা আমলে নেওয়া হবে না, বিএনপিকে ইসির সঙ্গে আলোচনায় বসতে হবে।’ 

বিএনপির নির্বাচনে না আসার ঘোষণা প্রসঙ্গে রবিবার নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

তিনি বলেন, যারা বলছেন যে, আমরা নির্বাচন করবো না, নির্বাচনে আসবো না এবং নির্বাচনেও যাবো না; তারা কী বলছেন না বলছেন তা আলোচ্যসূচিতে রাখার সুযোগ নেই। আমাদের আলোচ্যসূচিতে রাখতে হবে যারা আলোচনায় এসেছেন। কাজেই তারা বাইরে কী বলছেন, তার ভিত্তিতে কি আলোচনা করার সুযোগ আছে!

বিএনপি যদি বলে, নির্বাচনে যাবে তবে ইভিএম চাই না; তখন কী করবেন— এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, তাহলে অবশ্যই আমলে নেবো। কারণ তখন আসবেন এসে বলবেন যে, আমরা নির্বাচনে যাবো, আমরা এটা চাই। তখন তো সেটাই আমরা নেবো। কারণ ওনারা নিবন্ধিত রাজনৈতিক দল। আমলে না নেওয়ার তো সুযোগ নাই। যেহেতু সংলাপে আসে নাই, আলোচনায় আসে নাই। কাজেই ওনাদের কথা তো রেজ্যুলুশনভুক্ত করে আলোচনা করতে পারি না।

যদি এক মাস-দুই মাস আগে এসে বলে ইভিএম চাই না তখন কী হবে, এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, তখন আমরা আলোচনা করবো, পরীক্ষা করবো, তখন অবশ্যই একটা সিদ্ধান্তে আসবো। কেন আসবো না?

ইভিএম থেকে তখন সরে যাবেন এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, সরে যাওয়ার তো বিষয় না। তখন আসন হয়তো কম-বেশি হতে পারে। ওনারা যদি বলেন, এত কইরেন, তখন আমরা যদি কনভিন্সড হই, যে কথায় যুক্তি আছে তাহলে সেটাই হবে। আর যদি দেখি যে যুক্তিযুক্ত না, তখন বলবো আপনাদের যুক্তিটা তো গ্রহণযোগ্য হলো না। আপনারা এভাবে বললে হবে না, বিষয়টা তো লজিক্যাল হতে হবে।

সাবেক এই ইসি সচিব বলেন, বিএনপিকে অবশ্যই আলোচনায আসতে হবে। কারণ যিনি আলোচনায় আসলেন না, কথা বললেন না, তাদের বিষয় বিবেচনায় নেওয়ার তো সুযোগ নেই। যারা নির্বাচনে আসবেন আমাদের তাদের বিষয় বিবেচনায় নিয়ে চিন্তা করতে হবে।

বিডি প্রতিদিন/হিমেল

 রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

 অনলাইন ডেস্ক

রাজধানীতে আজ কখন কোথায় লোডশেডিং

দেশে জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ ঘাটতি সমন্বয় করতে গত ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে।

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম। চলবে রাত ১২টা পর্যন্ত।

রাজধানীর বিদ্যুৎ বিতরণ সংস্থা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) কোথায়, কখন লোডশেডিং করবে, সে শিডিউল জানিয়ে দিয়েছে। যদিও শিডিউলের বাইরেও লোডশেডিং হচ্ছে।

রাজধানীর আজকের সম্ভাব্য লোডশেডিং শিডিউল জানতে ডেসকোর গ্রাহকরা ক্লিক করুন এখানে এবং ডিপিডিসি গ্রাহকরা ক্লিক করুন এখানে

বিডি প্রতিদিন/হিমেল