আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আন্তর্জাতিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ আগস্ট, ২০২২

আইএসের ঘাঁটি সির্তে পুনরুদ্ধারের দাবি লিবীয় বাহিনীর

আইএসের ঘাঁটি সির্তে পুনরুদ্ধারের দাবি লিবীয় বাহিনীর

আইএসের ঘাঁটি সির্তে পুনরুদ্ধারের দাবি লিবীয় বাহিনীর

উত্তর আফ্রিকায় আইএসের এই শক্তিকেন্দ্রটিতে শুক্রবার আরো সফলতা পাওয়ার পর সরকারি বাহিনী শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানায়। প্রধানত মিসরাতার যোদ্ধাদের নিয়ে গঠিত সরকারি বাহিনীর ব্রিগেডগুলো গেল মাসে আইএসের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে। চলতি সপ্তাহে তারা সির্তের কেন্দ্রস্থলের কাছাকাছি পৌঁছে। বাহিনীটির অগ্রগতির কারণে আইএসের যোদ্ধারা সির্তে-মিসরাতার মধ্যবর্তী উপকূলীয় সড়কটি থেকে সরে যেতে বাধ্য হয়।

অভিযানটির মিসরাতার নিয়ন্ত্রণকক্ষের একটি সূত্র জানিয়েছে, শহরটির দক্ষিণ দিকে থাকা সরকারি বাহিনীর যোদ্ধারা শহরটিকে ঘিরে ফেলে বন্দর পুনরুদ্ধারের উদ্দেশে সাগরতীরের দিকে এগিয়ে যাচ্ছে। শহরের কেন্দ্রস্থল থেকে বন্দরটি পাঁচ কিলোমিটার পূর্বে। আত্মঘাতী বোমা হামলা, মাইন ও দূরলক্ষ্যভেদীদের গুলির মুখেও সরকারি ব্রিগেডগুলোর অগ্রগতি অনেকের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

আইএসের ঘাঁটি সির্তে পুনরুদ্ধারের দাবি লিবীয় বাহিনীর

শহরটিতে শুক্রবারের লড়াইয়ে ১১ জন ব্রিগেড সদস্য নিহত ও ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে নিয়ন্ত্রণকক্ষের সূত্রটি। লিবিয়ার বিভক্ত হয়ে পড়া সরকার সম্প্রতি জাতিসংঘের মধ্যস্থতায় ফের একত্রিত হতে সম্মত হয়। জাতীয় সমঝোতার এই সরকার বা গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) মার্চে রাজধানী ত্রিপোলিতে ফিরে কর্তৃত্ব প্রতিষ্ঠায় মনোনিবেশ করে।

মে’র প্রথমদিক থেকে সির্তে পুনরুদ্ধারে অভিযান শুরু করে জিএনএ সমর্থিত ব্রিগেডগুলো। এই অভিযানে এ পর্যন্ত জিএনএ সমর্থিত ব্রিগেডগুলোর একশরও বেশি যোদ্ধা নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচশরও বেশি।

লিবিয়ার অস্থিতিশীলতার সুযোগে ২০১৪ সালে দেশটিতে প্রভাব বিস্তার করে আইএস। এরপর থেকে দেশটিতে সংঘাতের মাত্রা বেড়ে যায়।

গেল বছর সির্তের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয় আইএস। কিন্তু দেশটির অন্যান্য জায়গায় নিয়ন্ত্রণে থাকা এলাকা ধরে রাখতে সংগ্রাম করতে হচ্ছে জঙ্গিগোষ্ঠীটিকে। সির্তে ছাড়া লিবিয়ার অন্য কোথাও কোনো ধরনের সমর্থনও পায়নি গোষ্ঠীটি।

মিসরাতার ব্রিগেডগুলো পশ্চিম দিক থেকে যখন সির্তের দিকে এগিয়ে যাচ্ছে, ওই সময় লিবিয়ার প্রধান তেল টার্মিনালগুলোর নিয়ন্ত্রণে থাকা পৃথক একটি বাহিনী আইএসের বিরুদ্ধে পূর্ব দিক থেকেও চাপ বাড়াতে শুরু করে।

জিএনএ সরকারের অনুগত এই বাহিনীটি বৃহস্পতিবার সির্তের ৭০ কিলোমিটার পূর্বের শহর হারবায় পৌঁছেছে।

লিবিয়ার রাজনৈতিক ও সশস্ত্র উপদলগুলোকে ঐক্যবদ্ধ করে আইএসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকেই সেরা উপায় বলে বিবেচনা করছে পশ্চিমা শক্তিগুলো। এর মাধ্যমে উত্তর আফ্রিকার তেল সমৃদ্ধ দেশটিতে কিছুটা স্থিতিশীলতা প্রতিষ্ঠার সম্ভাবনাও দেখছে তারা।
ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

 ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

প্রতীকী ছবি

দীর্ঘ ছয় বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল সংযুক্ত আরব আমিরাত। তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আরব আমিরাত এই সিদ্ধান্ত নিল।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়র রবিবার এক বিবৃতিতে বলেছে, তেহরানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত সাইফ মুহামমাদ আল-জা’বি আগামী কয়েকদিনের মধ্যেই তার দায়িত্ব পালন শুরু করবেন। 

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বাড়ানোর জন্য আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার আলোকে রাষ্ট্রদূত নিয়োগ করা হল।

এর আগে, গত ২৬ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান সম্পর্ক উন্নয়নের বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন।

আরব আমিরাতের মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ অর্জন যেমন এই তৎপরতার একটি লক্ষ্য, তেমনি বৃহত্তর আঞ্চলিক স্বার্থ হাসিলও অন্যতম উদ্দেশ্য।

গত কয়েক বছর ধরে ইয়েমেন যুদ্ধ এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের যে ক্ষতি হয়েছিল তা ঠিক করার লক্ষ্য নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ পারস্পারিক প্রচেষ্টা জোরদার করেছে।

ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

 ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

ইরানে ছয় বছর পর রাষ্ট্রদূত নিয়োগ দিল আমিরাত

প্রতীকী ছবি

দীর্ঘ ছয় বছর পর ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিল সংযুক্ত আরব আমিরাত। তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আরব আমিরাত এই সিদ্ধান্ত নিল।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়র রবিবার এক বিবৃতিতে বলেছে, তেহরানে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত সাইফ মুহামমাদ আল-জা’বি আগামী কয়েকদিনের মধ্যেই তার দায়িত্ব পালন শুরু করবেন। 

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বাড়ানোর জন্য আগে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার আলোকে রাষ্ট্রদূত নিয়োগ করা হল।

এর আগে, গত ২৬ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান সম্পর্ক উন্নয়নের বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন।

আরব আমিরাতের মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের পারস্পরিক স্বার্থ অর্জন যেমন এই তৎপরতার একটি লক্ষ্য, তেমনি বৃহত্তর আঞ্চলিক স্বার্থ হাসিলও অন্যতম উদ্দেশ্য।

গত কয়েক বছর ধরে ইয়েমেন যুদ্ধ এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের যে ক্ষতি হয়েছিল তা ঠিক করার লক্ষ্য নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ পারস্পারিক প্রচেষ্টা জোরদার করেছে। সূত্র: আল-জাজিরাদ্য গার্ডিয়ান, রয়টার্স

বিডি প্রতিদিন/কালাম

ইউক্রেনের যুদ্ধবন্দিদের সঙ্গে ‘কুৎসিত’ কিছু করতে যাচ্ছে রাশিয়া, জেলেনস্কির অভিযোগ

ভলোদিমির জেলেনস্কি

রুশ কর্তৃপক্ষ ইউক্রেনের মারিউপোলে আটক যুদ্ধবন্দিদের প্রকাশ্যে বিচার করবে বলে অভিযোগ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি রবিবার রাতে দৈনিক ভিডিওবার্তায় ইউক্রেনের জানান, রাশিয়া আরও একটি মানবাধিকার লঙ্ঘন করার প্রক্রিয়া শুরু করেছে।তারা যুদ্ধবন্দিদের সঙ্গে ‘কুৎসিত’ কিছু করতে যাচ্ছে। তার দাবি, রাশিয়া পরিকল্পনা করেছে যে, তারা ইউক্রেনের যুদ্ধবন্দিদের প্রকাশ্যে বিচার করবে। 

মূলত মারিউপলের কারখানা থেকে আটক করা সেনাদের সঙ্গেই এই কাজ করা হবে বলে জেলেনস্কির আশঙ্কা। 

বস্তুত, রাশিয়া আগেই জানিয়েছিল, মারিউপলের ওই যোদ্ধারা অ্যাজব। অতিদক্ষিণপন্থি ওই যোদ্ধাদের নব্য নাৎসি বলেও দাবি করা হয়েছিল। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলে আদালত বসিয়ে তাদের বিচারও শুরু হয়েছিল। জেলেনস্কির ধারণা, এবার প্রকাশ্যে তাদের বিচার হতে পারে। সূত্র: টেলিগ্রাফদ্য গার্ডিয়ানএমএসএনস্কাইনিউজ

বিডি প্রতিদিন/কালাম

এই আন্টির নামেও কি ২০ কোটি টাকার মামলা হবে? প্রশ্ন মাহির

এই আন্টির নামেও কি ২০ কোটি টাকার মামলা হবে? প্রশ্ন মাহির

 এই আন্টির নামেও কি ২০ কোটি টাকার মামলা হবে? প্রশ্ন মাহির

ইউক্রেনে তিনবার ‘ভয়ংকর’ কিনজাল মিসাইল হামলার দাবি রাশিয়ার

কিনজাল। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভয়ংকর এক ক্ষেপণাস্ত্রের নাম।  চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি আগ্রাসন শুরুর পর অন্তত তিনবার  শব্দের চেয়েও বেশি গতি সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে সম্প্রতি দাবি করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোগুইয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সের্গেই শোগুই রোববার রাশিয়া-ওয়ান টিভিকে বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে তিনবার সফলভাবে মিসাইলটি ব্যবহার করা হয়েছে। তিনবারই অসাধারণ কাজ দেখিয়েছে এই মিসাইল। চলতি বছরের মার্চের মাঝামাঝি প্রথমবারের মতো ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি ভূগর্ভস্থ গোলাবারুদের গুদাম ধ্বংসে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দাবি করে রাশিয়া।

রাশিয়ার  ‘অপ্রতিরোধ্য’ অস্ত্রভাণ্ডার উন্মোচনের অংশ হিসেবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চারবছর আগে এই কিনজাল ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেন। 

কিনজাল পারমাণবিক বহন করতে পারে।  সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, কিনজাল বোঝাই মিগ-৩১ ফাইটার বিমান রুশ ছিটমহল কালিনিনগ্রাদে পাঠানো হয়েছে।  এর ফলে ইউরোপের অনেক রাজধানী কিনজালের নাগালের মধ্যে এসেছে। ইউক্রেন থেকে মাত্র ১৪৪০ কিলোমিটার দূরে রাশিয়ার কালিনিনগ্রাদের অবস্থান হওয়ায় ওই দাবি নাকচ করে দেওয়ার সুযোগ নেই। কারণ কিনজাল ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটারের (১২৪২ মাইল) বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং যে কোনো আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে পারে।