বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাংলাদেশ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ আগস্ট, ২০২২

কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী

কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী

 কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী



কৃষি গুচ্ছ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৩ শিক্ষার্থী
ফাইল ছবি

দেশে তৃতীয়বারের মতো কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ সেপ্টেম্বর। ইতোমধ্যেই গত মঙ্গলবার আবেদন প্রক্রিয়া শেষ করেছে গুচ্ছ কৃষি ভর্তি কমিটি। মোট ৩৫৩৯টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৯ হাজার ১৪৭ জন শিক্ষার্থী। সে হিসাবে ১টি আসনের জন্যে লড়বেন প্রায় ২৩ জন।

বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছ ভর্তি কমিটির দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

আবেদনের ক্ষেত্রে বিগত বছরগুলোতে আসন সংখ্যা অনুযায়ী আবেদন করা ভর্তিচ্ছুদের তিনগুণ শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পেতেন। তবে এবার এ সিলেকশন পদ্ধতি বাতিল করেছে কর্তৃপক্ষ। এ বছর আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছুক পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এ বছর ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতোই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে নতুন যুক্ত হওয়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।

আগের আসন সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি।

তথ্যমতে, এ বছর ২০১৭/২০১৮/২০১৯ সালে এসএসসি/সমমান এবং ২০২০/২০২১ সালে এইচএসসি/সমমানের পরীক্ষায় যারা বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছেন, কেবলমাত্র তারাই এই ভর্তি আবেদন করতে পারবেন। আবেদনকারীর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমানের পরীক্ষায় উভয় ক্ষেত্রে প্রতিটিতে চতুর্থ বিষয় ছাড়া ন্যূনতম জিপিএ ৪.০০সহ সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ থাকতে হবে।

গুচ্ছ পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০ পর্যন্ত ৭টি কেন্দ্র ও প্রযোজ্য ক্ষেত্রে এক বা একাধিক উপকেন্দ্রের অধীনে একযোগে অনুষ্ঠিত হবে। 

এইচএসসি/সমমান পর্যায়ে ইংরেজিতে ১০, প্রাণীবিজ্ঞানে ১৫, উদ্ভিদবিজ্ঞানে ১৫, পদার্থবিজ্ঞানে ২০, রসায়নে ২০ এবং গণিতে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ (এক) নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

মোট ১৫০ নম্বরের ভিত্তিতে ফল প্রস্তুত করা হবে। ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি/সমমানের জন্য ২৫ এবং এইচএসসি/সমমানের জন্য ২৫ নম্বর যোগ করে ফল প্রস্তুত করে মেধা ও অপেক্ষমান তালিকা তৈরি করা হবে।

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

 

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

 অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। ফাইল ছবি


পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ৪৮ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 

আজ রবিবার সকালে পররাষ্ট্রমন্ত্রীর কাছে ডাকযোগে এই নোটিশ পাঠান অ্যাডভোকেট মো. এরশাদ হোসেন রাশেদ।

গত ১৮ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম শহরের জে এম সেন হলে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া একটি বক্তব্য নিয়ে দেশে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ‌

‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারত সরকারকে সেটা করার অনুরোধ করেছি’— পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃতি দিয়ে ওই নোটিশে বলা হয়েছে, ‘এমন বক্তব্য সংবিধানবিরোধী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, এ দেশের সকল ক্ষমতার উৎস কেবল এ দেশের জনগণ।’

এতে আরও বলা হয়, ‘পত্রপ্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নোটিশে বলা হয়, ‘মন্ত্রী হিসেবে শপথ ভঙ্গ হয়েছে আপনার। পাশাপাশি এটা বাংলাদেশের সংবিধানের ওপর আঘাত, তথা সার্বভৌমত্বের ওপর আঘাত। এ অবস্থায় পদে থাকার বৈধতা হারিয়েছেন আপনি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



 

ডিমের আড়তে অভিযান

ডিমের আড়তে অভিযান

ডিমের আড়তে অভিযান

কারসাজি করে মূল্য বৃদ্ধি

 নিজস্ব প্রতিবেদক

ডিমের আড়তে অভিযান


কারসাজি করে ডিমের দাম বৃদ্ধি করায় ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানার বাইপাইলসহ রাজধানীর উত্তরা পূর্ব ও ও পশ্চিম থানার বাজার এলাকার বেশ কিছু আড়তে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে। 

ডিমের বাজার স্থিতিশীল করতে দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গতকাল এসব অভিযান চালায়। জানা গেছে, প্রতিটি ডিমের ক্রয়মূল্য ছিল ৯ টাকা ১০ পয়সা এবং বিক্রি করা হয়েছে ১১ টাকা ৮০ পয়সা। অর্থাৎ প্রতিটি ডিমে লাভ করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা করে। এভাবে বুধবার কারসাজি করে বাজারে ডিমের দাম বৃদ্ধি করেন বাইপাইলের আসিফের ডিমের আড়তসহ অনেক আড়তদার। বাধ্য হয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গতকাল তাদের জরিমানা করে। ডিমের বাজার স্থিতিশীল করতে এ অভিযানে আসিফ ডিমের আড়ত ও এস জে? অ্যাগ্রো ডিমের আড়তকে ১ লাখ টাকা করে এবং ফয়সাল এন্টারপ্রাইজকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকা জেলা কার্যালয়ের অফিসপ্রধান আবদুল জব্বার মণ্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। আবদুল জব্বার মণ্ডল জানান, অভিযানের সময় দেখা গেছে ডিম কেনার ক্যাশ মেমো সংরক্ষণ করা হয়নি, বিক্রির ক্যাশ মেমো প্রদান করা হয়নি, মূল্য তালিকা টানানো নেই, ক্রয়মূল্যের ভিত্তিতে নয় বরং চাহিদা অনুযায়ী ডিমের দাম নির্ধারণ করা হচ্ছে ইত্যাদি।

তিনি জানান, ডিম, মুরগির দাম যৌক্তিক, স্বাভাবিক ও ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে বাইপাইলের ডিমের আড়তে অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র যাচাই করে দেখা গেছে, ৭ আগস্ট প্রতিটি ডিমের ক্রয়মূল্য ছিল ৯ টাকা ৪০ পয়সা এবং ২০ পয়সা লাভে বিক্রি হয়েছে ৯ টাকা ৬০ পয়সা দরে। ১৭ আগস্ট প্রতি ডিমে লাভ করা হয়েছে ২ দশমিক ৭০ টাকা। এর মধ্যে ফয়সাল এন্টারপ্রাইজ ১৩ আগস্ট কাজী ফার্মে উৎপাদিত সব ডিম প্রস্তাবিত দরের চেয়ে বেশি দর হাঁকিয়ে নিলামের মাধ্যমে কিনে অতি মুনাফা লাভের আশায় বাজারে অস্থিরতা সৃষ্টি করে। তার প্রতিষ্ঠান ডিম কেনা ও বেচার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ৩০ জুন মেয়াদোত্তীর্ণ হয়েছে। এসব অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফয়সাল এন্টারপ্রাইজের সকল প্রকার কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। আগামীকাল (আজ) সকাল ১০টায় অধিদফতরের প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে কেন তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রাজধানীর উত্তরা পশ্চিম থানার জোহরা মার্কেট ও পূর্ব থানার বিড়িয়ার বাজারে অভিযান চালানো হয়। এ দুই অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিদফতরের পরিচালক ও উপসচিব মোহাম্মদ মনজুর শাহরিয়ার জানান।